ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৮/২০২৩ ৮:৪৫ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউয়ের সঙ্গে মানুষের কঙ্কাল ভেসে এসেছে। রোববার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিস পয়েন্টে কঙ্কালটি ভেসে আসে।

স্থানীয়রা জানান, সকালে জেলেরা সৈকতে মাছ শিকারে গেলে আবর্জনার সঙ্গে পরিত্যক্ত অবস্থায় একটি কঙ্কাল দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে যাওয়া কক্সবাজার কক্সবাজার টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর গাজি মিজান জানান, স্থানীয় কয়েকজন জেলে সকালে মাছ শিকার করতে গেলে আবর্জনার সঙ্গে একটি কঙ্কাল দেখতে পেয়ে খবর দেন। ধারণা করা হচ্ছে এটি কোনো যুবকের কঙ্কাল। তবে এই কঙ্কাল কোথা থেকে এসেছে, কীভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি।

পাঠকের মতামত

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer