প্রকাশিত: ১৮/০৯/২০২১ ১:৩২ পিএম
ফাইল ছবি

কক্সবাজার সমুদ্র সৈকেতের নাজিরারটেক পয়েন্ট থেকে আরও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে নাম-পরিচয় না জানা ৩৫ বছর বয়সী যুবকের লাশটি উদ্ধার করে লাইফ গার্ড কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম।

মারা যাওয়া যুবক স্থানীয় নাকি পর্যটক সে বিষয়ে কিছু নিশ্চিত করতে পারেননি নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, শনিবার সকাল সাড়ে ১১টার পর সৈকেতর নাজিরারটেক পয়েন্ট এলাকা থেকে এক যুবককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে লাশটি এখনো মর্গে পাঠানো হয়নি।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম জানান, আজ সকালে এক যুবকের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। লাশটি মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

উল্লেখ‌্য, এর আগে ১৭ সেপ্টেম্বর দুপুর ১টা ও বিকেল ৩টার দিকে সী-গাল পয়েন্টের থেকে আরও দুই যুবকের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে দুই দিনে সৈকত থেকে তিন জনের লাশ উদ্ধার হলো।রাইজিংবিডি

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...