প্রকাশিত: ০৭/০৫/২০২২ ৮:২৭ এএম

বেসামাল অবস্থায় অশোভনভাবে শোর-চিৎকার করে পর্যটকদের বিরক্ত করায় কক্সবাজার সমুদ্র সৈকত থেকে তিনজনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।

শুক্রবার বিকেলে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—কক্সবাজার শহরের পাহাড়তলী জিয়ানগর এলাকার মো. সুলতানের ছেলে মো. আবদুল্লাহ (২২) , চকরিয়া উপজেলার আব্দুল কাদেরের ছেলে সাজ্জাদ হোসেন (২০) ও জসিম উদ্দীনের ছেলে আবু হানিফ (১৯)।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানিয়েছেন, তারা সমুদ্র সৈকতে ঘুরতে এসেছিলো। সৈকতে নেমে তারা অশোভনভাবে চিৎকার-চেঁচামেচি করছিলো। এতে পর্যটকেরা মারাত্মকভাবে বিরক্ত হচ্ছিল।

বিষয়টি টহলরত ট্যুরিস্ট পুলিশের নজরে আসলে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের দল ওই তিনজনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer