ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৩/২০২৬ ১০:০৩ পিএম

কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর দখলমুক্ত বালিয়াড়ি পুনরায় দখল না করার বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘কক্সবাজার সৈকত দখল করে গড়ে ওঠা বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না। নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হবে। পাশাপাশি প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে।

রবিবার (২২ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে সুগন্ধা পয়েন্ট এলাকায় উচ্ছেদকৃত স্থান পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি উচ্ছেদ-পরবর্তী পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে মন্ত্রী জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় বালিয়াড়ির ওপর কোনো ধরনের স্থাপনা রাখা যাবে না। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এর আগে কক্সবাজার সফরকালে ৯ মার্চ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই নির্দেশনার ধারাবাহিকতায় জেলা প্রশাসনের অভিযানে সুগন্ধা ও কলাতলী পয়েন্ট দখলমুক্ত করা হয়

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...
Single Page Footer