প্রকাশিত: ২২/০৯/২০২০ ২:৩৩ পিএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজার সরকারী কলেজের উচ্চ মাধ্যমিক ২০২০-২০২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির সকল বিভাগে ভর্তি ব্যবস্থাপনায় অনিয়ম পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে কোটার অপব্যবহার করে প্রতারণা মূলকভাবে ভর্তি হয়েছিলো উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী। যাচাই বাছাই করে প্রাথমিকভাবে ২১ সেপ্টেম্বর (সোমবার) ১৭শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে কলেজ কর্তৃপক্ষ। ভর্তি কমিটির পর্যালোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে ব্যবসায় শিক্ষা শাখার ১০জন, বিজ্ঞান শাখার ৩জন এবং মানবিক শাখার ৪জনসহ মোট ১৭জন।

বাতিলকৃত শিক্ষার্থীদের রোল হলো, ব্যবসায় শিক্ষা থেকে- ৫৪৩৮০৬, ৫৪৫১৪০, ৫৪৫১৮৫, ৫৪৯৩৩৯, ৫৪৯৫৫৭, ৫৫১৬১১, ৫৪৩৯৮১, ৫৫০১৩১, ৫৪৪৮৫৭, ৫৪৯৬০০, বিজ্ঞান শাখা হতে- ১২৬৩৩৭, ১২৬২৭৪, ১২২৭৯৭, মানবিক শাখা হতে- ৩৪০০৮৩, ৫৪৫৩৫৪, ৫৫১৫২৩ ও ৩৪০১৬১। এর মধ্যে ১১জন ছেলে এবং বাকী ৬জন মেয়ে।।

কলেজ কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- কোটা সংক্রান্ত সনদ ও তৎসংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্রে অসামাঞ্জস্যতা থাকায় উল্লেখিত রোল নাম্বারধারী শিক্ষার্থীদের ভর্তি বাতিল করা হয়েছে।

এবিষয়ে কক্সবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত পিন্সিপাল পার্থ সারথি সোম জানান- যাচাই বাছাই অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রে অনিয়ম পাওয়া গেলে আরও শিক্ষার্থীর ভর্তি বাতিল হতে পারে।

পাঠকের মতামত

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...
Single Page Footer