প্রকাশিত: ২৩/০৬/২০২১ ২:৫৫ পিএম

প্রেস বিজ্ঞপ্তি::
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে কক্সবাজার সরকারি কলেজ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচি-২০২১ পালন করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে কক্সবাজার সরকারি কলেজ কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি-২০২১ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর কামরুল আহসান, উপাধ্যক্ষ প্রফেসর পার্থ সারথি সোম, শিক্ষক পরিষদের সম্পাদক মফিদুল আলম এবং বৃক্ষরোপন কর্মসূচি পালন কমিটির আহবায়ক মুহাম্মদ উল্লাহ, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ ও কমিটির সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদবিদ্যা, মং থোয়েন এ, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ, উত্তম কান্তি দত্ত, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওবাইদুল হক, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ কাসেম, সহকারী অধ্যাপক, পদার্থবিদ্যা বিভাগ ও মিঠুন চক্রবর্তী, প্রভাষক, ইংরেজি বিভাগসহ প্রমুখ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। পুরো কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ৫০টি ফলজ ও বনজ বৃক্ষরোপন কার্যক্রম সম্পন্ন করা হয়।

পাঠকের মতামত

টেকনাফে দুই প্রাথমিক বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

কক্সবাজারের টেকনাফে নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ করে দেওয়া, ক্লাসে অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...