ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৩/২০২৩ ৮:০৩ এএম

কসক হীরকজয়ন্তীতে অনিয়ম ও অব্যবস্থাপনার নানা অভিযোগ তুলেছেন অনেকেই। যা নিয়ে ইতোমধ্যেই সরব সামাজিক যোগাযোগ মাধ্যম। আয়োজক কমিটির অনেকেই তাদের ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন হতাশার কথা।

কক্সবাজার সরকারি কলেজের হীরকজয়ন্তীর আয়োজনে শনিবার সকাল ১১ টার দিকে টি শার্ট স্টলে টি শার্ট না পেয়ে স্টল ভেঙ্গে ফেলে বিক্ষুব্ধ অংশগ্রহনকারীরা। এছাড়াও কোটপিন,চাবির রিং, ব্যাগও পান নি অনেকেই।

আয়োজক কমিটি জানায়, সাড়ে ৬ হাজার পিস টি শার্ট আনা হয়েছে। বিতরনের সময় অনেকেই ৬/৭ টি টি শার্ট জোর করে নিয়ে ফেলায় এ সংকট তৈরী হয়।

এদিকে হীরকজয়ন্তীর আহবায়ক মেয়র মুজিবুর রহমান জানান, যারা পায়নি তাদের সবাই কে টি শার্ট দেয়া হবে, প্রয়োজনে ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে।

আবার এদিকে খাবারের বেলায়ও অনিয়মের অভিযোগ তুলেছেন কেউ কেউ। খাবার না পেয়ে অনেকেই রেঁস্তোরায় খাবার খাওয়ার পোস্ট দিচ্ছেন ফেইসবুকে। হীরকজয়ন্তী উদযাপন পরিষদের প্রচার উপ কমিটির আহবায়ক মোহাম্মদ হোসাইন মাসু তার ফেইসবুক স্ট্যাটাসে লিখছেন, তার পরিবারের ১২ সদস্য খাবার না পেয়ে চলে গেছে।

আয়োজক কমিটি বলছে এক ব্যাচে ২ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা আছে। কিন্তু একসাথে সবাই খেতে আসলে বিশৃঙখলা হয়, পরে যা নিয়ন্ত্রণে চলে আসে।

এদিকে কসক হীরকজয়ন্তী নিয়ে সরব ফেইসবুক, সকলেরই একই অভিযোগ- অনিয়ম ও অব্যস্থাপনা।

তবে সবকিছুই কি আয়োজকদের দায় ও দায়িত্ব? অংশগ্রহনকারীদের একটি অংশ দায়িত্বশীল আচরণ না করায় এমন অবস্থা তৈরী হয়েছে বলে মনে করছেন অনেকেই।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...