প্রকাশিত: ০৪/০২/২০২২ ৭:২১ পিএম

এক চিকিৎসকের যৌন হয়রানির প্রতিবাদে কর্মবিরতিতে গিয়েছিলেন কক্সবাজার সদর হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা বৈঠকের পর কাজে যোগ দিয়েছেন তারা।

ঢাকা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুমিনুর রহমান।

ডা. মুমিনুর জানান, হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমানের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

এর আগে, ৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল থেকে কর্মবিরতির ডাক দেয় চিকিৎসকদের সংগঠন ইন্টার্ন চিকিৎসক পরিষদ। এতে সীমাহীন দুর্ভোগে পড়তে হয় রোগীদের।

কক্সবাজার ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মীর ম.ম. বিল্লাহ তকী বলেন, “গাইনি ও প্রসূতি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সৃষ্ট পরিস্থিতি একটি সমঝোতা বৈঠকের মাধ্যমে সমাধান হয়েছে। এ কারণে আমরা বিকাল থেকে কাজে যোগ দিয়েছি। ডা. মাহফুজুর রহমানকে প্রত্যাহার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। সে কারণে আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ নভেম্বর কক্সবাজার সদর হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমানের বিরুদ্ধে যৌন হয়রানি এবং অশালীন আচরণের অভিযোগ আনেন ইন্টার্নরা। কিন্তু বিষয়টির সুরাহা না করে অভিযোগকারীদের তিন মাসের বেতন-ভাতা কেটে রাখার আদেশ জারি করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে কর্মবিরতি ঘোষণা করেন ইন্টার্নরা।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer