প্রকাশিত: ১২/১২/২০২১ ৭:৫৮ এএম

এম.এ আজিজ রাসেল ::
কক্সবাজার জেলায় দীর্ঘ প্রতীক্ষার পর রোগীদের জন্য এই প্রথম লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) বিকাল ৩টায় এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

উদ্বোধনকালে তিনি বলেন, “করোনা সংক্রমণের শুরুর দিকে রোগীদের চিকিৎসা নিয়ে শঙ্কায় থাকতে হতো কক্সবাজারের মানুষকে। সংকটাপন্ন রোগী নিয়ে টানাটানি চলত চট্টগ্রাম কিংবা ঢাকায়। কারণ, তখন কক্সবাজারের কোথাও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ছিল না। ছিল না করোনা রোগীর চিকিৎসায় বিশেষ সুবিধাসংবলিত আইসোলেশন সেন্টার।

তবে এক বছরের ব্যবধানে পাল্টে গেছে দৃশ্যপট। ২৫০ শয্যার সরকারি কক্সবাজার সদর হাসপাতালে একসঙ্গে ১১৯ জন করোনা রোগীর চিকিৎসা চালানোর ব্যবস্থা আছে, যা দেশের অনেক জেলা শহরেই নেই।”

সাংসদ সাইমুম সরওয়ার কমল আরও বলেন, সরকারের পাশাপাশি জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি), আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ (আইওএম) বিভিন্ন বেসরকারি সংস্থা, ব্যক্তিবিশেষের আর্থিক সহযোগিতায় হাসপাতালে পৃথক চারটি করোনা ইউনিটে অক্সিজেন, হাই ফ্লো নাজাল ক্যানুলা, মেডিক্যাশন, আধুনিক সব যন্ত্রপাতি স্থাপনসহ হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়, কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মুমিনুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীন আবদুর রহমান ও ব্যবসায়ী রুস্তম।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer