প্রকাশিত: ০৮/০৫/২০২০ ৫:২৩ পিএম

কক্সবাজার সদর হাসপাতালের করোনার উপসর্গ নিয়ে সালামত উল্লাহ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। করোনা রোগীদের জন্য তৈরি করা আইসোলেশন ওয়ার্ডে ওই যুবকের মৃত্যু হয়েছে। যদিও তার শরীরে করোনাভাইরাসের জীবাণু আছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্যাম্পল পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
৫ মে (মঙ্গলবার) কক্সবাজার সদর হাসপাতালে অতিরিক্ত মাত্রার জ্বর নিয়ে ভর্তি হয়েছিল ওই যুবক। জ্বর থাকায় ওই যুবককে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়।

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে আইসোলেশন ওয়ার্ডের মৃত্যুবরণ করেন এই যুবক।

মারা যাওয়া ওই যুবক রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের খুইল্লা মিয়ার ছেলে।

এদিকে মারা যাওয়া সালামত উল্লাহর মা-ও করোনার উপসর্গ নিয়ে কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ মহিউদ্দিন।

পাঠকের মতামত

১৫০ হোটেল-রিসোর্ট, আগুন নেভানোর প্রশিক্ষিত কর্মী নেই সেন্টমার্টিনে

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর আগে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বীপটিতে নেই ফায়ার ...

ইনানী অগ্নিকান্ডে ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে স্বর্ণের চেইন দেখে শনাক্ত করলেন স্বামী

    ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজছিলেন স্বামী। পোড়া রিসোর্টের ধ্বংসস্তূপে অবশেষে মিললো কঙ্কালসদৃশ ...

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...