প্রকাশিত: ০৮/০৫/২০১৭ ৮:৫৭ এএম , আপডেট: ০৮/০৫/২০১৭ ৮:৫৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

কক্সবাজার রুট নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রয়েছে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিকল্পনা। পর্যটন শিল্প বিকাশে বর্তমান সরকার কক্সবাজারকে নিয়ে যে পরিকল্পনা গ্রহণ করেছে সেটিকে আরও গতিশীল করতে ঢাকা-কক্সবাজার রুটে বিমান বোয়িং-৭৩৭-৮০০ উড়োজাহাজ পরিচালনা শুরু করেছে।

ঢাকা-কক্সবাজার রুটে বিমানের বোয়িং-৭৩৭-৮০০ উড়োজাহাজ চলাচল শুরু করার কারণে বেসরকারি এয়ারলাইন্সের ছোটখাটো এয়ারক্রাফটগুলোর ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের জবাবে বিমানের মার্কেটিং অ্যান্ড সেলস শাখার পরিচালক আলী আহসান বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বেসরকারি এয়ারলাইন্সগুলো ঢাকা-কক্সবাজার রুটকে সমৃদ্ধ করছে।

এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী বলেন, ঢাকা-কক্সবাজার রুটে প্রতিদিনই যাত্রী বাড়ছে। কক্সবাজার বিমানবন্দরে রানওয়ের দৈর্ঘ্য ৬ হাজার ৭৭৫ ফুট থেকে ৯ হাজার ফুট করা হয়েছে। রানওয়ের প্রস্থ ১৫০ ফুট থেকে ২০০ ফুট করা হয়েছে। এখন কেবল ৪৯ আসনের জেট এয়ারক্রাফ্ট এমব্রয়ার-১৪৫ বা ৬৮ আসনের এটিআর ৭২-৫০০ কিংবা ৭৬ আসনের ড্যাস-৮ নয়, ১৬২ আসনের বোয়িং-৭৩৭-৮০০ উড়োজাহাজ উঠা-নামা করতে শুরু করেছে এই বিমানবন্দর দিয়ে।

জানা গেছে, চল্লিশের দশকে ব্রিটিশরা যুদ্ধবিমান উড্ডয়ন-অবতরণের জন্য কক্সবাজারে প্রথম এয়ারফিল্ড তৈরি করে। সে সময় দুই আসনবিশিষ্ট যুদ্ধ বিমানের জন্য এটি নির্মিত হলেও সময়ের ব্যবধানে এখন দেড় শতাধিক যাত্রী বহনকারী উড়োজাহাজও উঠানামা করতে পারে এই বিমানবন্দরে।

স্বাধীনতা পরবর্তীকালে ছোটখাটো বাণিজ্যিক বিমান পরিচালনার উপযোগী করে গড়ে তোলা হয় কক্সবাজার বিমানবন্দরকে। প্রথমে অ্যাডভান্স টার্বো-প্রপ (এটিপি) বিমান চলাচল করলেও বিগত এক দশকে জেট এয়ারক্রাফ্ট এমব্রয়ার-১৪৫ বা এটিআর ৭২-৫০০ কিংবা ড্যাস-৮ নয় বর্তমানে ১৬২ আসনের বোয়িং-৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংশ্লিষ্টরা আশা করছেন ২০১৮ সালে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer