ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০১/২০২৪ ৫:২১ পিএম

যাত্রী চাহিদার কথা বিবেচনা করে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে নতুন আরেকটি ননস্টপ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নতুন এই ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘পর্যটক এক্সপ্রেস’। তবে কবে থেকে এই ট্রেন চালু হবে সেটি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

সোমবার (১ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখার উপপরিচালক (টিটি) মো. শওকত জামিল মোহসীন স্বাক্ষরিত এক নির্দেশপত্রে বিষয়টি জানানো হয়।

ওইপত্রে বলা হয়, ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে চলাচলের জন্য নতুন ননস্টপ আন্তঃনগর ট্রেনের নাম ‘পর্যটক এক্সপ্রেস’ প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। যাত্রীদের নিরাপদ ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার রুটের সদ্য আমদানি করা নতুন কোরিয়ান কোচ দিয়ে এক জোড়া ননস্টপ আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ট্রেন পরিচালনার বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন করেছে।

কক্সবাজারে প্রথম ট্রেনের হুইসেলে উচ্ছ্বসিত মানুষ
মাত্র ১৮৮ টাকায় যাওয়া যাবে ঢাকা থেকে কক্সবাজার
পর্যটক এক্সপ্রেস নামের নতুন ট্রেনের নম্বর ৮১৫/৮১৬। ট্রেনে মোট আসন সংখ্যা থাকবে ৭৮০টি। ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে রোববার। ট্রেনে কোচ থাকবে ১৬টি।


পর্যটক এক্সপ্রেস ট্রেনের সময়সূচি

কক্সবাজার থেকে ৮১৫ নম্বর ট্রেনটি রাত ৮টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০টা ৫০ মিনিটে। চট্টগ্রামে ২৫ মিনিট বিরতি দিয়ে রাত ১১টা ১৫ মিনিটে ছেড়ে বিরতহীনভাবে ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে রাত ৩টা ৫০ মিনিটে। ঢাকা বিমানবন্দর স্টেশনে ৩ মিনিট বিরতি দিয়ে রাত ৩টা ৫৩ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) পৌঁছাবে রাত সাড়ে ৪টায়।

অন্যদিকে ৮১৬ নম্বর ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) থেকে ভোর ৬টা ১৫ মিনিটে ছেড়ে বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে ভোর ৬টা ৩৮ মিনিটে। সেখানে ৫ মিনিট বিরতি দিয়ে ভোর ৬টা ৪৩ মিনিটে ছেড়ে বিরতহীনভাবে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ১১টা ২০ মিনিটে। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে সকাল ১১টা ৪০ মিনিটে ছেড়ে কক্সবাজার স্টেশনে পৌঁছাবে বিকেল ৩টায়।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...