ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৬/২০২৩ ৭:০২ এএম

কক্সবাজার পৌর নির্বাচনে রাতে টাকা বিতরণেরকালে মোহাম্মদ ইসমাইল(৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০জুন)রাত ১১টার দিকে কক্সবাজার শহরের রুহুল আমিন স্টেডিয়ামের সামনে থেকে ভোটারদের মাঝে টাকা বিতরণেরকালে তাকে হাতেনাতে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ। পরে তাকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

আটক মোহাম্মদ ইসমাইল কক্সবাজার শহরের মোহাজের পাড়া এলাকার বাসিন্দা। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাশেদুল হক রাশেদ এর পক্ষে টাকা বিতরণ কথা স্বীকার করেছেন তিনি। তবে ইসমাইলের দাবী—তিনি ভোট কিনতে নয় কর্মীদের টাকা দিতে এসেছিলেন।

মোহাম্মদ ইসলমাইলের আটক ও জরিমানার তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল নারকেল গাছ প্রতীকের সমর্থকরা ভোটারদের টাকা বিতরণ করছে। এই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচলনা করে একজনকে আটক করি। তখন ঐ ব্যাক্তির কাছ থেকে ২২৬০টাকা জব্দ করা হয়। কক্সবাজার পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে প্রশাসন কাজ করে যাচ্ছে।

তবে এই বিষয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাশেদুল হক রাশেদ এর সাথে যোগাযোগ করলেও তিনি কল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...