ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০২/২০২৪ ১:৪১ পিএম

কক্সবাজার সফরে যাচ্ছেন বাংলাদেশে নিয়োজিত সব বিদেশি দূতাবাসের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে তারা কক্সবাজার সফরে যাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ পরিদর্শনে নেতৃত্ব দেবেন।

মূলত কক্সবাজারে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন এবং কক্সবাজারকে সারা পৃথিবীর কাছে তুলে ধরতেই তাদের এই ভ্রমন বলে কালবেলা’কে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, তারা প্রথমে চট্টগ্রাম যাবেন। সেখানে বেলা ১১টায় নেভাল একাডেমির ওয়েস্ট পয়েন্ট এবং কর্ণফুলী টানেল পরিদর্শন করবেন।

এরপর বিকেল সাড়ে ৩টায় ট্রেনযোগে চট্টগ্রাম থেকে তারা কক্সবাজার পৌঁছাবেন। এ সময় কক্সবাজারে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন রাষ্ট্রদূতরা।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...