প্রকাশিত: ১১/০৪/২০১৯ ৫:৪৪ পিএম

নিউজ ডেস্ক::
কক্সবাজার বিমান বন্দরে ৯০০ পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত ইয়াবা পাচারকারীর নাম হাবিবুর রহমান (৪৩) । সে ঢাকার উত্তরার আব্দুল মান্নানের পুত্র। গত বুধবার বিকাল ৪টার দিকে আটককৃত ব্যক্তির গতিবিধি সন্দেহ হলে বিমান কর্তৃপক্ষ তার ব্যাগ স্ক্যানিং মেশিনে দিলে ব্যাগের ভিতর ইয়াবা আছে নিশ্চিত হয়।পরে বিমান কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে , কক্সবাজার সদর মডেল থানার এসআই রাজীব চন্দ্র পোদ্দার তার কাপড়ের ব্যাগের ভিতর তল্লাশী করে পাঞ্জাবীর পকেটে লোকানো অবস্থায় ৫টি সাদা রংয়ের পলি ব্যাগের ভিতর মোট ৯০০ পিস ইয়াবাসহ উক্ত পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। এসআই রাজীব চন্দ্র পোদ্দার বলেন, প্রাথমিক জিঙ্গাসাবাদে সে দীর্ঘদিন যাবত ইয়াবা পাচারে জড়িত বলে স্বীকার করেছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দীন খন্দকার বলেন, আটককৃত ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামীকে আদালতে সোপর্দ করা হবে। সিবিএন

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...