উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/০৬/২০২৩ ৭:২৪ পিএম

কক্সবাজারে এবাদত উল্লাহ নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জুন) বিকালে পৌরসভার সমিতি পাড়ার পশ্চিম কুতুবদিয়া পাড়ার ঝাউবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহে ছুরিকাঘাত ও শ্বাসরোধের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, প্রেম কিংবা ইয়াবা সংক্রান্ত বিষয় নিয়ে তাকে হত্যা করা হয়েছে।

এবাদত সমিতি পাড়ার নতুন পাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী নুরুল আলমের ছেলে। সে পৌর প্রিপ্যারটরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

নিহতের ভাই শরীয়ত উল্লাহ জানান, শুক্রবার রাতে বাড়ি ফিরেনি এবাদত। তারপর থেকে মোবাইলও বন্ধ। পরে সকালে খবর মিলেছে ঝাউবাগানে মরদেহ পড়ে আছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও সিআইডি টিম ঘটনাস্থলে এসে সুরতাহাল ও আলামত সংগ্রহ করেছে। তার শরীরে একাধিক ছুরিকাঘাত ও রশি দিয়ে গলায় শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে। কে বা কারা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...