প্রকাশিত: ১০/১২/২০১৮ ২:৩১ পিএম

ডেস্ক রিপোর্ট::
আসন্ন একাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য নির্বাচন সামগ্রী কক্সবাজার পৌঁছেছে।

সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে পৌঁছেছে সামগ্রীসহ বহনকারী লরি।

নির্বাচনী সামগ্রীর মধ্যে আছে- স্ট্যাম্প প্যাড, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাশ সিল, লাল গালা, অমোচনীয় কালির কলম, ব্যাগ, চার্জার লাইট, ক্যালকুলেটর, স্টেপলার মেশিন ও স্টেপলার পিন ইত্যাদি। তবে ব্যালট পেপার আসবে ডিসেম্বরের শেষ সপ্তাহের দিকে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন বার্তা ২৪.কমকে বলেন, ‘আজ প্রতীক বরাদ্দ কার্যক্রম শেষ হচ্ছে। এরপর বিধি অনুযায়ী প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করবেন। কেউ আচরণ বিধি লঙ্ঘন করলেন আমাদের ম্যাজিস্ট্রেটরা তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করবে।’

উল্লেখ্য, কক্সবাজারের চারটি আসনে ১২টি রাজনৈতিক দলের ২৫ প্রার্থীসহ মোট ২৮ প্রার্থী নির্বাচনে লড়ছেন। তার মধ্যে, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আটজন, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) নয়জন, কক্সবাজার-৩ (সদর-রামু) পাঁচজন ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ছয়জন।
বার্তা ২৪

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer