উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/০১/২০২৫ ৭:৩২ এএম

পাসপোর্ট তৈরি করতে আসা কক্সবাজারের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে মায়ানমারের নাগরিক দুই রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে দুই রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ। কক্সবাজার সদর মডেল থানায় দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

কাগজপত্র যাচাই-বাছাই করে সংশ্লিষ্টরা জানতে পারেন, দুজনই মায়ানমারের নাগরিক।

এরপর দুজনকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
আরো পড়ুন

আটক দুই রোহিঙ্গা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের (ক্যাম্প-৪) সি ব্লকের বাসিন্দা। এর মধ্যে একজন ১৬ বছরের কিশোরী। অপরজন কুতুপালং আশ্রয়শিবিরে রোহিঙ্গা আয়ুব খানের মেয়ে মারজানা বিবি প্রকাশ মরিয়াম বিবি (২২)।

এ সময় তাদের দুজনের কাছে পাসপোর্টের আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া বিভিন্ন কাগজপত্র, তিনটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), কক্সবাজার পৌরসভার জাতীয়তা সনদপত্র, কক্সবাজার পৌরসভার প্রত্যয়নপত্র, পৌর করের বিল, জমির খতিয়ান, জাতিসংঘের ইউএনএইচআর প্রদত্ত মিয়ানমারের নাগরিকদের দেওয়া দুটি স্মার্টকার্ড উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, দালালের মাধ্যমে এই দুই রোহিঙ্গা তরুণী বাংলাদেশি সেজে পাসপোর্ট তৈরি করে মধ্যপ্রাচ্যের কোন দেশে পালানোর চেষ্টা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এর পেছনে কারা জড়িত, পাসপোর্ট তৈরির কাগজপত্র কারা জোগাড় করে দিলেন, তার অনুসন্ধান করা হচ্ছে। জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই রোহিঙ্গা তরুণীকে মঙ্গলবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। সেখানে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে দুই রোহিঙ্গা নারীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, গ্রেপ্তার দুই রোহিঙ্গা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তারা মিয়ানমারের নাগরিক, দালালের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে তাঁরা পাসপোর্টের জন্য আবেদন করেন।

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন বলেন, বাংলাদেশি এনআইডি কার্ড নিয়ে রোহিঙ্গারা পাসপোর্টের জন্য আবেদন নিয়ে আসেন। কাগজপত্র যাচাই বাছাইকালে রোহিঙ্গা প্রমাণিত হওয়ার আগে তারা সরে পড়েন।

পাসপোর্ট কার্যালয়টি দালালমুক্ত ঘোষণা দিয়ে ফটকে একাধিক ব্যানার টাঙানো থাকলেও বাস্তবে দালালমুক্ত হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...