প্রকাশিত: ০৯/০৫/২০২২ ৩:২২ পিএম


কক্সবাজার থেকে সাব-মার্সিবল পাম্পের ভেতরে করে অভিনব কায়দায় কুরিয়ার কোম্পানির মাধ্যমে ঢাকায় ইয়াবা নিয়ে আসে একটি চক্র। পরে চক্রের সদস্যরা ইয়াবা বিভিন্ন এলাকায় বিক্রি করেন।

রোববার (৯ মে) যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকা থেকে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। গ্রেপ্তাররা হলেন মো. ফয়সাল, মো. মিরাজুল ইসলাম মিঠু, হযরত আলী ও শামছুল আলম।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। সোমবার (৯ মে) গুলশান জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহবুবুল হক সজীব বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদ জানান, তারা সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে সাব-মার্সিবল পাম্পের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে ঢাকায় ইয়াবা নিয়ে আসেন। এক্ষেত্রে তারা এসএ পরিবহন মাধ্যম হিসেবে ব্যবহার করেন। ঢাকায় এনে বিভিন্ন এলাকায় তারা ইয়াবা বিক্রি করেন।

চক্রটির বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। চক্রের বাকিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করা হচ্ছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...