প্রকাশিত: ০৮/১১/২০২০ ৫:৪৩ পিএম

কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক ফ্ল্যাট থেকে প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ১৫ টি মোবাইল সেট, বিপুল সংখ্যক সীম এবং নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

রোববার বিকাল ৩ টার দিকে কলাতলী আলফা ইয়েব নামের একটি আবাসিক ফ্ল্যাটে এ অভিযান চালানো হয়।

এতে আটকরা হলেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হাজী নগর এলাকার মৃত সরওয়ার হাওলাদারের পুত্র মো. হান্নান, মাদারিপুর জেলার রার্জের উপজেলার প্রমারচর এলাকার মৃত কিনাই মাতব্বরের পুত্র আজিজুল মাতব্বর।
সুত্র: CW
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তার পরিচয় দিয়ে চক্রটি নানা কৌশলে বিকাশে টাকা আদায় করে থাকবে। বিভিন্ন কৌশলে তাদের আটক করা সম্ভব হয়েছে। এব্যাপারে মামলা দায়ের করা হবে।

পাঠকের মতামত

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer