প্রকাশিত: ১১/১১/২০২০ ৭:০০ পিএম

রাসেদুল ইসলাম মাহমুদ:
কক্সবাজারের পেকুয়া চৌমুহনী গরুর বাজার এলাকা থেকে দেশীয় অস্ত্র ও নগদ ১০ হাজার টাকা এবং ১টি মোবাইল ও ২টি সিম কার্ডসহ ৩ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) কক্সবাজার গোয়েন্দা (ডিবি)পুলিশের (ওসি) শেখ মোহাম্মদ আলী’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত আসামী (১) কায়সার উদ্দিন (৪৭) পিতা- মাষ্টার আবুল কাসেম, সাং-পশ্বিম ছিরাদিয়া, (২) আব্দুর রহমান (২৫), পিতা-জয়নাল আবেদীন,সাং-শেখের কেল্লা বোনা, (৩) মোঃ দিদারুল ইসলাম আরিফ (৩০), পিতা-আক্তার আহমেদ, সাং- পূর্ব বিলহাজ চুড়া, সর্ব সাং থানা: পেকুয়া: জেলা: কক্সবাজার।

বুধবার (১ নভেম্বর) সকাল ১১ টার সময় কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে সাং বাদিকদের এক ব্রিফ্রিংকালে পুলিশ সুপার হাসানুজ্জামান এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে তাহারা পেশাদার অস্ত্র ব্যাবসায়ী এবং অস্ত্র ক্রয়- বিক্রয়ের উদ্দেশ্য উল্লেখিত স্থানে একত্রিত হয়। তিন অাসামীর মামলা রুজু করে অাসামীদের কে কোর্টে হস্তান্তর করা হয়েছে৷

মামলা রুজু করে অাসামীদের কে কোর্টে প্রেরণ করা হয়েছে৷

এসময় অভিযান নেতৃত্ব দেওয়া (ওসি) ডিবি শেখ মোহাম্মদ আলী জানান, এ শীর্ষ সন্ত্রাসীদের কে গ্রেপ্তার করতে মঙ্গলবার সারাদিন অভিযান চালিয়ে প্রায় রাত ৮টার দিকে ৩ সন্ত্রাসীকে অস্ত্র,১০ হাজার টাকা,২টি সিম কার্ডসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ওসি মোহাম্মদ আলী আরো জানান, পুলিশ সুপার মহোদয়ে দিক নির্দেশনায় আমরা কক্সবাজার কে অস্ত্র এবং মাদক মুক্ত করার জন্য জীবেনের সর্বাক্তক চেষ্ঠা চালিযে যাব।

কক্সবাজার ডিবি পুলিশ সুত্রে জানা যায়, গত (১ নভেম্বর) হয়তে চলতি মাসের ১২দিনে জেলা গোয়েন্দা শাখা বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করে। যার মধ্যে, ৩টি ইয়াবা উদ্ধার সংক্রান্ত, ২টি চোরাই মোবাইল উদ্ধার মামলা, সংঘবদ্ধ বিকাশ প্রতারক চক্র গ্রেপ্তার, শিল্পী জনি দে রাজ হত্যা মামলার সন্দিগ্ধ আসামী গ্রেপ্তারসহ বিভিন্ন অভিযান পরিচালনা করছে। এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে ওসি ডিবি জানান।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer