সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ১২/০৮/২০২৬ ১:৫২ পিএম

কক্সবাজারের টেকনাফ সড়কের ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উখিয়ার পালংখালী ইউনিয়নের ফারির বিল এলাকার ছগির আহমদের ছেলে রুবেল এবং তার সঙ্গে মোটরসাইকেলে থাকা আরমান। আরমান টেকনাফের হোয়াইক্যং এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে কেরুনতলী এলাকায় একটি মোটরসাইকেল যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী রুবেল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা আরমানও গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরমানেরও মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে হোয়াইক্যং ও পালংখালী এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত রুবেলকে স্থানীয়রা অমায়িক ও ভদ্র স্বভাবের যুবক হিসেবে জানান।

 

পাঠকের মতামত

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত আড়াই হাজারের বেশি

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে কমছে না ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ...
Single Page Footer