প্রকাশিত: ১৪/০১/২০১৯ ৭:০৬ পিএম

উখিয়া নিউজ ডটকম::
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পর্যটকদের সুবিধার জন্য কক্সবাজার থেকে সাগর ঘেঁষে টেকনাফমুখী মেরিন ড্রাইভ সড়কে বিশেষ বাস সেবা চালুর নির্দেশনা দিয়ে বলেন, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সম্প্রসারণ করে বত্রিশ ফুট করা হবে।

সোমবার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর, চলমান বিভিন্ন প্রকল্প এবং সওজ’র জোন প্রধানদের সঙ্গে সভায় মন্ত্রী এই নির্দেশনা দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পর্যটকদের সুবিধায় সৈকতসংলগ্ন সড়কে বাতি স্থাপন, বিভিন্ন পয়েন্টে বিশ্রামাগার নির্মাণেরও নির্দেশনা দেন মন্ত্রী ওবায়দুল কাদের ।

পযটক আকর্ষণের জন্য কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কের একপাশে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, অন্যপাশে পাহাড়ের সারি।মেরিন ড্রাইভের পাশে আছে এই উইন্ডমিল। মেরিন ড্রাইভের পাশে আছে এই উইন্ডমিল। নয়নাভিরাম এই সড়ক ধরে প্রতিদিন বহু পর্যটক হিমছড়ি, ইনানী সৈকতে যাতায়াত করেন। এরই মধ্যে সড়কটির বিভিন্ন পয়েন্টে গড়ে উঠেছে হোটেল-মোটেল।

সড়ক বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী হাজার কোটি টাকার বেশি ব্যয়ে তিন ধাপে এই সড়ক নির্মাণ করেছে। ২০১৭ সালের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির উদ্বোধন করেন।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer