প্রকাশিত: ২৫/০৪/২০১৯ ৭:২৮ এএম

শহিদ রুবেল::
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে প্রাইভেটকার তল্লাশী চালিয়ে ইয়াবা সহ ৩ পাচারকারীকে আটক করেছে রামু ক্রসিং হাইওয়ে পুলিশ।

বুধবার (২৪ এপ্রিল) কক্সবাজারমুখী প্রাইভেটকার (ঢাকা মেট্টো গ ২১-৮৭৮৬) তল্লাশী চালিয়ে ১৮ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। এইসময় গাড়ি চালক লক্ষীপুর জেলার সদর থানার আহসান উল্লাহ’র ছেলে আরিফ হোসেন (৩০), যাত্রী মাগুড়া জেলার শ্রীপুর থানার হাফিজুর রহমানের ছেলে ছামিউল ইসলাম (২৫) ও সোনাতুন্দি এলাকার মুহাম্মদ আক্কাসের ছেলে শাহ আলম প্রকাশ শাওনকে আটক করা হয়।

রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম সত্যতা স্বীকার করে জানান, প্রাইভেট কার সহ আটক তিনজনকে রামু থানা হেফাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...