প্রকাশিত: ০৯/০৯/২০২১ ২:৫৪ পিএম

ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজার জেলা শিক্ষা অফিসার পদে নিয়োগ পেয়েছেন কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন।
গত ৬ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুকের স্বাক্ষরে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হয়।
আগামী সোমবার (১৩ সেপ্টেম্বর) জেলা শিক্ষা অফিসার হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করার কথা রয়েছে।
বর্তমান জেলা শিক্ষা অফিসার মোঃ ছালেহ উদ্দিন চৌধুরীকে তার নিজ জেলা নোয়াখালীতে বদলি করা হয়েছে।
আগামী বছর তথা ২০২২ সালে তিনি অবসরজনিত ছুটিতে (পিআরএল) যাবেন।
মোঃ নাসির উদ্দিন কক্সবাজার সাহিত্য একাডেমীর সহ-সভাপতি। তার গ্রামের বাড়ি রামু উপজেলার পশ্চিম মেরংলোয়ায়। বর্তমানে কক্সবাজার শহরের মোহাজের পাড়ায় স্বপরিবারে বসবাস করেন।
শিক্ষাবিদ মোঃ নাসির উদ্দিন ২০১৯ সাল থেকে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন।
এর আগে রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন মেয়াদে শিক্ষকতা করেন।
২০১৮ সালে ভোলা চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন মোঃ নাসির উদ্দিন। সেখান থেকে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যোগদান করেন। তিনি ছড়াকার হিসেবে বেশ প্রসিদ্ধ।

পাঠকের মতামত

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...
Single Page Footer