প্রকাশিত: ১৬/১২/২০১৯ ১১:১৮ এএম

কক্সবাজার অঞ্চলে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া বিস্তারের আশংকা নির্মূল কাজে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে কক্সবাজার জেলা প্রশাসনকে ১২টি ফগার মেশিন হস্তান্তর দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

রোববার ১৫ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এর কর্মকর্তা এবং আইওএমের ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে ফগার মেশিন সমুহ হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। ফগার মেশিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কক্সবাজার-২ ও ৩ আসনের সংসদ সদস্য যথাক্রমে আশেক উল্লাহ রফিক ও সাইমুম সরওয়ার কমল, ডিডিএলজি শ্রাবস্তী রায়, সিভিল সার্জন ডা. এমএ মতিন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ বাদশা, আইওএম এর কক্সবাজার অফিস প্রধান উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...