মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথ থেকে পেস্ট আকারের ছয়টি ...

মাহাবুবুর রহমান::
কক্সবাজারে আবারো বেড়েছে করোনার সংক্রামন। প্রায় ২ মাস করোনা পরিস্থিতি টেস্টের চেয়ে সংক্রামনের হার কিছুটা কম হলেও সম্প্রতী আবারো করোনা পরিস্থিতি হতাশা জনক হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে,১৯ অক্টোবর কক্সবাজার মেডিকেল কলেজে করোনা টেস্ট করা হয়েছিল ৩৪২ জনের এর মধ্যে করোনা পজিটিভ হয়েছে ২৩ জনের। ২০ অক্টোবর ৩০৫ টেস্ট ১৯ পজিটিভ,২১ অক্টোবর ৩২৮ টেস্ট ১৯ পজিটিভি,সর্বশেষ ২২ অক্টোবর ৩১৬ টেস্ট যার মধ্যে সর্বোচ্চ ৪৬ পজিটিভি তার মধ্যে একজন ফলোয়াপ। সে হিসাবে করোনা সংক্রামন আবারো বাড়ছে বলে ধারনা করছে সংশ্লিষ্টরা। তাই করোনা পরিস্থিতিকে খুব বেশি হালকা ভাবে না নিয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
পাঠকের মতামত