প্রকাশিত: ১৭/০৫/২০২২ ৯:৫৫ পিএম

কক্সবাজারের সেরা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন চকরিয়া উপজেলার সহকারি কমিশনার (ভুমি) মো.রাহাত উজ জামান। ভুমি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক অনলাইন স্কোরিংয়ের মাধ্যমে তাকে সেরা কর্মকর্তার এই ঘোষনা দেয়া হয়। সোমবার (১৬ মে) কক্সবাজারের জেলা প্রশাসক মো.মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, ভুমি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক অনলাইন স্কোরিংয়ের মাধ্যমে জেলা পর্যায়ে সেরা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন চকরিয়ার সহকারি কমিশনার (ভুমি) মো.রাহাত উজ জামান। অতি দ্রুত সময়ে এসিল্যান্ড মো.রাহাত উজ জামানকে বিভাগীয় পর্যায়ে মূল্যায়িত করা হবে।

এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.রাহাত উজ জামান বলেন, আমাকে জেলার সেরা কর্মকর্তা হিসেবে নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে জেলা প্রশাসক মো.মামুনুর রশিদ, জেলা রেভিনিউ কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জে.পি দেওয়ান মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমার এই কাজে যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের সকলকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আশাকরি এই স্বীকৃতি আমাকে আমার কাজের প্রতি আরো বেশি অনুপ্রাণিত করবে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer