প্রকাশিত: ০১/০৪/২০১৭ ২:২৫ পিএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও::
কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে মিনিবাস চাপায় মিজানুর রহমান (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। শনিবার সকাল সোয়া ১০ টার সময় মহাসড়কের মালুমঘাট ষ্টেশনে ঘটে এ দূর্ঘটনা। মিজান চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট ছগিরশাহকাটা গ্রামের নেজাম উদ্দিনের পুত্র। মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ঐ সময় কিশোর মিজান মালুমঘাট ষ্টেশনে রাস্তা পারাপার করছিলেন। এসময় কক্সবাজার মূখী দ্রুতগামী চকরিয়া স্পেশাল সার্ভিস মিনিবাস যার নম্বর ঢাকা মেট্রো চ-১১-২৭৪৬ তাকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে মর্মান্তিক ভাবে প্রাণ হারায়। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিজানের লাশ ও ঘাতক বাস-চালককে আটক করেন।
হাইওয়ে পুলিশের আইসি রুহুল আমিন জানান, বাস ও চালককে আটক করা হয়েছে। লাশের সুরত হাল রিপোর্ট তৈরী করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer