প্রকাশিত: ০৫/০৪/২০২২ ৩:৫৪ এএম

কক্সবাজার উপকূলে ৬৫টি কাছিমের বাচ্চা অবমুক্ত করেছে বনবিভাগ। এসব বাচ্চা বন বিভাগের হ্যাচারিতে জন্ম নিয়েছে। সোমবার (৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের পেঁচারদ্বীপ সাগর পয়েন্টে কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সারোয়ার আলম জানান, সামুদ্রিক কচ্ছপের ডিম সংরক্ষণ ও প্রজনন প্রক্রিয়ার তদারকি করে আসছে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম)। তাদের হ্যাচারিতে এ সব বাচ্চা জন্ম নিয়েছে। তাদের কাছে আরও অন্তত ৫ হাজার ডিম সংরক্ষিত রয়েছে।

দীর্ঘদিন ধরে কক্সবাজার দক্ষিণ বনবিভাগ, নেকম এবং হিমছড়ি সহ-ব্যবস্থাপনার সরাসরি তত্ত্বাবধানে কাছিমের হ্যাচারিতে কাছিমের ডিম সংরক্ষণ করা হয়। সেখানে জন্ম নিচ্ছে এ সব বাচ্চা। পরে তা সাগরে অবমুক্ত করা হয়।

অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন, বনবিভাগের হিমছড়ি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান শোভন, নেকমের ডিপিডি শফিকুর রহমান, হিমছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি আয়াছুর রহমান প্রমুখ।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...