প্রকাশিত: ০৮/০৯/২০২১ ৯:২৮ পিএম

কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণকাজের জন্য পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেয়েছে কোরিয়ার জয়েন্ট ভেঞ্চার কোম্পানি উজো ও সানজিন। পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কোম্পানিটি নেবে ৪১ কোটি ৩০ লক্ষ ১৪ হাজার টাকা।

বুধবার (৭ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩০তম সভায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে এ কোম্পানিকে অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করে উজো ও সানজিনকে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের জন্য পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ কাজের জন্য ৪১ কোটি ৩০ লাখ ১৪ হাজার টাকা পাবে কোম্পানিটি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) মূল প্রকল্পটি বাস্তবায়ন করছে জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন বলেন, বেবিচকের দরপত্রের প্রেক্ষিতে ৪টি প্রতিষ্ঠানের কাছে প্রস্তাবনাপত্রের অনুরোধ (রিকোয়েস্ট ফর প্রপোজাল) ইস্যু করা হলে ৪টি প্রতিষ্ঠানই প্রস্তাব দাখিল করেছিল। তার মধ্যে ২টি প্রতিষ্ঠানের প্রস্তাব গ্রহণযোগ্য হয়। প্রস্তাব মূল্যায়ন কমিটি পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি উজো ও সানজিনকে চূড়ান্তভাবে নির্বাচন করেছেন।

সুত্র:ঢাকা পোষ্ট

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer