প্রকাশিত: ০৪/০৫/২০২০ ৮:৪০ পিএম

ইমাম খাইর, কক্সবাজার ::
কক্সবাজার শহরের বড়বাজার ও বাজার ঘাটা এলাকার ৮ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৪ মে) জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকির যৌথ অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।

দন্ডিত প্রতিষ্ঠানসমূহ হলো – আল্লাহর দান ফল বিতান ১০ হাজার, সাতকানিয়া ফল বিতান ১০ হাজার, হারুন স্টোর ৫ হাজার,
কে ডি এম স্টোর ৮ হাজার, এস কে ফল বিতান ৫ হাজার, ফয়েজ স্টোর ২ হাজার, বিসমিল্লাহ স্টোর ২ হাজার, শাহরিয়ার এণ্টারপ্রাইজ ১৫ হাজার টাকা।

দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, অধিক দামে পণ্য বিক্রয় করা, নষ্ট ফলমূল বিক্রয়ের জন্য সংরক্ষণ করা, নোংরা পরিবেশে খাদ্যপণ্য গুদামাজাতের অভিযোগে এসব ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হুসাইন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।

কক্সবাজার জেলা আনসার ব্যাটেলিয়নের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেছে।

পাঠকের মতামত

১৫০ হোটেল-রিসোর্ট, আগুন নেভানোর প্রশিক্ষিত কর্মী নেই সেন্টমার্টিনে

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর আগে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বীপটিতে নেই ফায়ার ...

ইনানী অগ্নিকান্ডে ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে স্বর্ণের চেইন দেখে শনাক্ত করলেন স্বামী

    ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজছিলেন স্বামী। পোড়া রিসোর্টের ধ্বংসস্তূপে অবশেষে মিললো কঙ্কালসদৃশ ...

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...