প্রকাশিত: ১৮/০৫/২০২০ ৯:৪৪ পিএম

ডেস্ক রিপোর্ট::
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮ জন নমুনা পরীক্ষায় নতুন করে ২২ জনের পজিটিভ এসেছে। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছে ১৮ জন। অপর চারজন আক্রান্ত রোগীদের ফলোআপ রিপোর্ট।

এদিকে কক্সবাজারে নতুন করে একজন রোহিঙ্গাসহ ১৩ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। এতে জেলায় ৬ রোহিঙ্গাসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০২ জন। অপর পাঁচজন পজিটিভ হওয়া রোগী চট্টগ্রামের লোহাগড়ার বাসিন্দা।

সোমবার (১৮ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।

তিনি জানান, রোববার কক্সবাজারের ৮ উপজেলা, ৩৪ রোহিঙ্গা ক্যাম্প, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা এবং চট্টগ্রামের লোহাগড়া থেকে মোট ১৮৮ জন সন্দেহভাজন রোগীর করোনা নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষা করার পর ২২ জনকে পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে চারজন পুরাতন রোগীর ফলোআপ রিপোর্ট। অপর ১৮ জনের মধ্যে একজন রোহিঙ্গা সহ কক্সবাজার জেলার ১৫ জন রয়েছে। এর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৮ জন, মহেশখালী উপজেলার ১ জন, উখিয়া উপজেলায় দুইজন এবং টেকনাফ উপজেলার একজন রয়েছে। অপর পাঁচজন চট্টগ্রামের লোহাগড়ার।

গত ৪৭ দিনে মোট ৪০৯৯ জন সন্দেহভাজন রোগীর করোনাভাইরাসের টেস্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে। তারমধ্যে ২২৯ জনের রিপোর্ট করোনা পজিটিভ পাওয়া গেল। এর মধ্যে মহেশখালীতে ১৩ জন, টেকনাফে ৮ জন, উখিয়ায় ২৭ জন, রামু ৩ জন, চকরিয়ায় ৬১ জন, কক্সবাজার সদরে ৬০ জন, কুতুবদিয়ায় একজন এবং পেকুয়ায় ২৩ জন রয়েছে। এর সঙ্গে যোগ হল ছয়জন রোহিঙ্গা।

অন্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের লোহাগড়া ও সাতকানিয়ার বাসিন্দা।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...