প্রকাশিত: ২৭/০২/২০১৭ ৮:৫৮ এএম

আতিকুর রহমান মানিক::

কক্সবাজারে ৩০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। জেলা প্রশাসন,  মৎস্য অধিদপ্তর ও পুলিশ প্রশাসনের যৌথ অভিযানে ২৬ ফেব্রুয়ারী (রবিবার) রাত ৮ টায় পৌরসভার কানাইয়া বাজার থেকে  এসব মাছ জব্দ করা হয়।
নবাগত জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আব্দুল আলীম জানান, কানাইয়া বাজারে পিরানহা মাছ বিক্রি করার খবর পেয়ে  তাৎক্ষনিক অভিযান পরিচালনা হয়। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তায় এসময় ৩০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। অভিযান টের পেয়ে   বিক্রেতারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা।
মৎস্য রক্ষা ও সংরক্ষন বিধিমালা ১৯৮৫ অনুযায়ী এসব মাছ জব্দ করার পর পুড়িয়ে নষ্ট করে মাটিচাপা দেয়া হয়।
উল্লেখ্য, মৎস্য রক্ষা ও সংরক্ষন বিধিমালা -১৯৮৫ অনুযায়ী বাংলাদেশে পিরানহা মাছ আমদানী, বহন, প্রজনন, চাষ ও বিক্রয় নিষিদ্ধ। এ আইন অমান্যকারীকে ১-২ বছর জেল/পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...
Single Page Footer