প্রকাশিত: ৩০/১০/২০২১ ৯:২২ এএম

কক্সবাজারের চকরিয়ার খুটাখালী এলাকা থেকে সাড়ে ২১ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেন (৫০) এবং তার স্ত্রী মরিয়ম বেগমকে (৪০) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‍্যাব-১৫) সদস্যরা।

শুক্রবার (২৯ অক্টোবর) রাত পৌনে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আবু সালাম চৌধুরী।

আটক দম্পতি কক্সবাজার শহরের কলাতলী লাইট হাউসপাড়ার বাসিন্দা।

মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন খুটাখালী বাজারের দক্ষিণ পাশে কক্সবাজার-চট্টগ্রাম সড়কের উপর মাদকদ্রবা গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। ওই সংবাদে র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল শুক্রবার রাতে ওই স্থানে পৌঁছে তাদের আটক করে। এসময় তাদের সাথে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মাদক কারবারীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কায়দায় মাদকদ্রব্য গাঁজা কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে বলে জানা যায়।

তিনি জানান, আটকদের বিরুদ্ধে কক্সবাজার জেলার চকরিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer