উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯/১২/২০২২ ৭:২৭ পিএম

কক্সবাজারে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৯১টি চোরাইকৃত স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়। বুধবার (২৮ ডিসেম্বর) কক্সবাজারের চকরিয়ার শপিং কমপ্লেক্স মার্কেটের নিচতলার লাইভ টেলিকম- লাইভ টেলিকম ২ ও ৩ নামে মোবাইলের দোকান থেকে এসব উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) অলক বিশ্বাস।

আটককৃরা হলেন- চকরিয়ার বনজাগির পাড়ার মৃত রাজা মিয়ার পুত্র সাইফুল ইসলাম (৩০) ও শহিদুল ইসলাম (১৯) এবং বরইতলী ইউনিয়নের বাণিয়া ছড়া এলাকার শাহজাহানের পুত্র তাহের।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) অলক বিশ্বাস জানান, আটকরা দীর্ঘদিন ধরেই চোরাই মোবাইল বিক্রির সাথে জড়িত বলে স্বীকার করেছে। এসবের সাথে অন্য কোনো সিন্ডিকেট জড়িত কিনা তা রিমাণ্ডে এনে খতিয়ে দেখা হবে। আটকদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...