ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৬/২০২৫ ৯:৫৬ এএম

অবশেষে কক্সবাজার জেলা বিএনপির বহুল প্রত্যাশিত আধুনিক ভবনের স্বপ্ন বাস্তবায়নের পথে। শহরের শহীদ সরণীতে অবস্থিত বর্তমান জেলা কার্যালয়টি ভেঙে সেখানে নির্মিত হতে যাচ্ছে নয়তলা বিশিষ্ট একটি সুদৃশ্য ভবন। শুধুমাত্র দলীয় কার্যক্রম নয়—এ ভবন হয়ে উঠবে বিএনপির নেতাকর্মীদের মিলনমেলা ও সাংগঠনিক প্রাণকেন্দ্র।
নতুন ভবনে জেলা পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের জন্য নির্দিষ্ট অফিস কক্ষ বরাদ্দ থাকবে। থাকবে একটি আধুনিক সম্মেলন কক্ষ, পাঠাগার, তথ্যকেন্দ্র ও অভ্যর্থনা লবি। পাশাপাশি, দূরদূরান্ত থেকে আগত নেতাকর্মীদের জন্য থাকবে স্বল্প খরচে আবাসনের সুবিধা, যা ভবনটিকে একটি পূর্ণাঙ্গ দলীয় কমপ্লেক্সে রূপ দেবে।
জানা গেছে, ভবনের নকশা ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। ‘সিলভার ব্রিকস’ নামে একটি স্থাপত্য প্রতিষ্ঠান নকশাটি প্রণয়ন করেছে এবং ‘ক্রিয়েটিভ ডিজাইন’ ইতোমধ্যে সয়েল টেস্ট সম্পন্ন করেছে। এখন সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনুমোদনের অপেক্ষা। অনুমোদন পেলেই শুরু হবে নির্মাণ কাজ।

এ ব্যাপারে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেন, ‘পর্যটন নগরী কক্সবাজারে জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীদের জন্য নয় তলা বিশিষ্ট জেলা কার্যালয়টি নির্মিত হবে। যেখানে থাকবে সংগঠন ও নেকার্মীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা। এটি কক্সবাজারে বিএনপি পরিবারের জন্য ঐতিহাসিক উপহার, যার স্বপ্নদ্রষ্টা জননেতা সালাহ উদ্দিন আহমেদ। জেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই।’
কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, ‘আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই ভবন হবে কক্সবাজার জেলা বিএনপির ইতিহাসে একটি মাইলফলক। এটি বাস্তবায়িত হলে নেতাকর্মীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে।’

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, ‘বিএনপির ৭৮টি সাংগঠনিক জেলা ইউনিটের মধ্যে সবচেয়ে আধুনিক দলীয় কার্যালয় হতে যাচ্ছে এটি। নির্মাণ প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।’
তিনি আরও জানান, ভবনটি নির্মিত হবে সম্পূর্ণ দলীয় অর্থায়নে এবং ব্যয় প্রাক্কলন প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, ভবনটি নির্মিত হবে মোট ৮ শতাংশ জমির ওপর। নিচতলায় থাকবে গাড়ি পার্কিং, ওয়াশরুম এবং লিফট। প্রথম তলায় থাকবে তথ্যকেন্দ্র ও অভ্যর্থনা লবি। দ্বিতীয় তলায় সম্মেলন কক্ষ এবং অন্যান্য ফ্লোরে অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়সহ থাকবে আবাসন সুবিধা।

জানা গেছে, কক্সবাজার জেলা বিএনপির বর্তমান কার্যালয়টি ২০০৩ সালে নির্মাণ করা হয়। তবে ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সমর্থিত লোকজনের হামলায় কার্যালয়টিতে আগুন দেওয়ার পাশাপাশি ভাংচুর করা হয়। পরবর্তীতে সেটি সংস্কার করে সাময়িকভাবে দলীয় কার্যক্রম চালানো হচ্ছে। তবে এবার স্থায়ী, আধুনিক এবং সংগঠনের ভবিষ্যৎ চাহিদা পূরণে সক্ষম একটি কাঠামোর ভিত্তি রচিত হতে চলেছে। তথ্যসূত্র দৈনিক কক্সবাজার

পাঠকের মতামত

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...