প্রকাশিত: ২৫/১২/২০২১ ৫:১৯ পিএম

আবদুল্লাহ আল আজিজ::

কক্সবাজারের হোটেল-মোটেল জোন সংলগ্ন সুগন্ধা সমুদ্র সৈকতের ধারের একটি পানের দোকান থেকে বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে র‍্যাব।

এ সময় কক্সবাজারের রামুর গর্জনিয়া ফাক্রিকাটা এলাকার মোঃ ইয়াছিনের ছেলে মোহাম্মদ ইমরান ও কক্সবাজার সদরের চৌফলদন্ডী দক্ষিণ পাড়া এলাকার মৃত কালু মিয়ার মোহাম্মদ জুবায়ের নামে দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে তাদের আটক করা হয়। ঐ সময় ৫৮ বোতল বিদেশি মদ ও ২৪টি বিয়ার উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদকসহ দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...