উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৮/০৬/২০২৪ ৮:৫৭ পিএম

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় লোহাগাড়ার মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে চকরিয়ার বরইতলী ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাটি সড়কে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরো এক মোটরসাইকেল আরোহী।

নিহতরা হলেন লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের পেন্ডাইর পাড়ার সিরাজ মিয়ার পুত্র মোহাম্মদ তাইয়েব (২৮) ও একই এলাকার সিরাজুল ইসলামের পুত্র শাহাদত হোসেন শাওয়াল (২৭)। তারা সম্পর্কে মামা-ভাগিনা বলে জানা গেছে। আহত মো. সাকিব (২৪) চকরিয়ার উপজেলার বরইতলী ইউনিয়নের বাসিন্দা।

জানা যায়, ঈদ উপলক্ষে লোহাগাড়ার পদুয়া থেকে মোটরসাইকেল যোগে দুই যুবক চকরিয়ার বরইতলী ইউনিয়নে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে দুই যুবকসহ তিনজন মোটরসাইকেল যোগে বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাটি সড়কে ঘুরতে বের হন।

এ সময় বিপরীতমুখি যাত্রীবাহী লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তাইয়েব নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত শাওয়াল ও সাকিবকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ করেন।

পদুয়া ইউনিয়ন পরিষদের ১ নাম্বার ওয়ার্ডের সদস্য আমানুল হক আমান জানান, চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তাইয়েব ঘটনাস্থলে প্রাণ হারান। আহত অপর মোটরসাইকেল আরোহী শাওয়াল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের এক বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...