প্রকাশিত: ১৮/১১/২০২১ ৮:১৩ এএম

ভিডিও ধারণের জন্য নারী শৌচাগারের ভেতরে মোবাইলের ভিডিও অন করে রাখে এক যুবক। শৌচাগারে যাওয়া এক নারী বিষয়টি বুঝতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। ফোন পেয়ে শৌচাগারে ভিডিও ধারণের অভিযোগে যুবককে আটক করেছে কক্সবাজার জেলার চকরিয়া থানা পুলিশ।আটক যুবকের নাম রুহুল আমিন (২৪)। তিনি চকরিয়া থানার আনোয়ার শপিং কমপ্লেক্সের একটি জুতার দোকানের কর্মচারী।বুধবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।তিনি বলেন, চকরিয়া থানার আনোয়ার শপিং কমপ্লেক্সের একটি জুতার শোরুম থেকে একজন ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি ও তার স্ত্রী জুতা কিনতে মার্কেটে গিয়েছিলেন। তার স্ত্রী জরুরি প্রয়োজনে শোরুমের শৌচাগারে যেতে চাইলে সেখানকার এক কর্মচারী পরিষ্কার করে দেওয়ার কথা বলে টয়লেটের ভেতরে একটি মোবাইল ফোনের ভিডিও অন করে রেখে আসেন। তার স্ত্রী বিষয়টি বুঝতে পেরে তাকে জানালে তিনি আশপাশের লোকজনের সহায়তায় ভিডিও ধারণকারী শোরুমের কর্মচারীকে তার মোবাইল ফোনসহ আটক করে রাখেন।ওই কলারের ফোন পেয়ে ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি চকরিয়া থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।পরে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন ৯৯৯-কে জানান, তিনি ঘটনাস্থল থেকে শোরুমের কর্মচারী রুহুল আমিনকে আটক করে থানায় নিয়ে আসেন।অভিযুক্ত যুবককে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...