ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০২/২০২৬ ৮:৫৮ এএম

পর্যটননগরী কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে মীরসরাইয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। সে উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রতন কুমার দাস রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার বলেন, গত ১ ফেব্রুয়ারি শনিবার রাতে কক্সবাজারে শিক্ষা সফরের উদ্দেশে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তিনটি বাস রওয়ানা হয়। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রতন কুমার দাসসহ সাতজন শিক্ষক এবং ১০ জন অভিভাবক সদস্যসহ মোট ১৫০ জন সফরে গিয়েছিলেন।

রোববার সকালে কক্সবাজার পৌঁছানোর পর শিক্ষার্থীরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে বিচে ঘুরতে যায়। দুপুরে অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে ওই শিক্ষার্থীও ফিরে আসে। সে গাড়িতে এসে কাপড় পরিবর্তন করে। দুপুরে খাওয়ার পরে বাস ছাড়ার সময় তাকে না পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা বিচসহ বিভিন্ন জায়গায় খুঁজে বেড়ায়। এ সময় তাকে না পেয়ে সন্ধ্যায় সহকারি প্রধান শিক্ষক রতন কুমার দাস কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন এবং অপর শিক্ষার্থীদের নিয়ে মীরসরাইয়ের উদ্দেশে রওয়ানা হন।

তিনি আরও বলেন, সকালে ওই শিক্ষার্থীর সঙ্গে সৈকতে একজন ছেলেকে ঘুরতে দেখেছে তার সহপাঠীরা। সহপাঠীরা জিজ্ঞেস করলে সেওই ছেলেকে তার ভাই পরিচয় দেয়। পুলিশ তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।

নিখোঁজ শিক্ষার্থীর বাবা বলেন, শিক্ষার্থীরা শিক্ষা সফরে গেলেও প্রধান শিক্ষক তাদের সঙ্গে যাননি। একজন শিক্ষক রোববার বিকেলে ফোন করে জানায়, ‘আমার মেয়েকে সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না।’ তারা থানায় জিডি করে মীরসরাই ফিরে এসেছেন, কিন্তু আমার মেয়ে ছাড়া। তাদের অবহেলার কারণে আমার মেয়ে নিখোঁজ হয়েছে। আমি মেয়েকে কোথায় খুঁজে পাবো ভেবে কান্নায় ভেঙ্গে পড়েছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন জানান, শিক্ষা সফরে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ হওয়ার বিষয়টি শুনেছি। প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেবো।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন বলেন, শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে বিদ্যালয়ের একজন শিক্ষক লিখিত ডায়েরি করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।

পাঠকের মতামত

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...