প্রকাশিত: ০৬/১১/২০২১ ৭:৪১ এএম


কক্সবাজারের কলাতলীর আলোচিত হোটেল লংবিচের সামনে শর্মা কিং রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার কক্সবাজার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইমরান হোসাইন এ অভিযান পরিচালনা করেন।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, কাস্টমারদের ঠকানো ও দুর্ব্যবহারের দায়ে এ রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আলোচিত এ বাহারি রেস্টুরেন্ট পর্যটন মৌসুমে পর্যটক আগমণের সুযোগে গলাকাটা ব্যবসা করছে।

ইমরান আরো বলেন, রান্না ঘরের নোংরা পরিবেশ, খাবারের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ সঠিকভাবে না থাকা এবং বিধি বহির্ভূত টেস্টিং সল্ট ব্যবহার করার অপরাধে জরিমানা করা হয়।

ঢাকার বনশ্রী থেকে আসা পর্যটক মারুফ ও জাকির জানান, প্রতিবছর কক্সবাজার আসলে শর্মা কিং রেস্টুরেন্টে আমরা খায়। কিন্তু এবার আমাদের অর্ডার নেয়ার দুই ঘণ্টা বসিয়ে রাখার পরেও খাবার দেয়নি। তাদের দুর্ব্যবহারের শিকার হয়ে ৬৪০ টাকা বিল দিয়ে না খেয়ে চলে যাই। পর্যটক ও ক্রেতাদের অভিযোগ ছিল, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, একই ফ্রিজে বিভিন্ন ধরনের খাদ্য সংরক্ষণ, নির্ধারিত দামের চেয়ে দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখা ও যথাযথভাবে ভাউচার সংরক্ষণ না করা এবং ভ্যাটের কথা বলে অধিক মূল্য আদায় করার। অবশেষে এই রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করায় অনেকে সাধুবাদ জানিয়েছেন। হোটেল মোটেল জোনে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে আনসার সদস্য ও ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...
Single Page Footer