প্রকাশিত: ১২/১২/২০১৮ ১২:১৮ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
আসন্ন সংসদ নির্বাচনে বাংলা ভাষার পাশাপাশি রাখাইন ভাষায়ও (বার্মিজ ভাষা) প্রার্থীদের পোস্টার লাগানো হচ্ছে। কক্সবাজারের ৪টি সংসদীয় আসনেই রয়েছে কমপক্ষে অর্ধ লক্ষ রাখাইন সম্প্রদায়ের বসবাস।

রাখাইন সম্প্রদায় বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি ঐতিহ্যগতভাবে রাখাইন ভাষাও চর্চা করে থাকেন। এমনকি ন্যূনতম রাখাইন ভাষা পড়া এবং লিখা তাদের জানতে ও শিখতে হয়। যেহেতু রাখাইনদের ধর্মীয় গ্রন্থ থেকে শুরু করে আদি সবকিছুই রাখাইন ভাষায় লিপিবদ্ধ রয়েছে।
কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু) আসনের বিভিন্ন এলাকায় বাংলা ভাষার পাশাপাশি রাখাইন ভাষার পোস্টারও লাগানোর কাজ শুরু হয়েছে। বিশেষ করে কক্সবাজার শহরের রাখাইন পল্লী, চৌফলদন্ডির রাখাইন পল্লীসহ রামু সদরের রাখাইন পল্লী এলাকায় রাখাইন ভাষার পোস্টার লাগানো হচ্ছে। শহরের রাখাইন পল্লীতে গতকাল থেকে শোভা পাচ্ছে মহাজোটের প্রার্থী এমপি সাইমুম সরওয়ার কমলের পোস্টার।

কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিন অং জানান- ‘কক্সবাজার জেলায় রাখাইন সম্প্রদায়ের সঠিক পরিসংখ্যান জানা না থাকলেও এসংখ্যা কমপক্ষে ৪০/৫০ হাজারের মতো। কক্সবাজার-৩ আসনে ১০/১৫ হাজার রাখাইন হতে পারে। ’ তিনি বলেন, কক্সবাজার শহরে ব্রিটিশ আমলে রাখাইনদের জন্য স্থাপিত হয়েছিল বার্মিজ প্রাইমারি স্কুল।

সেই স্কুলে বার্মিজ ভাষা শিখানো হতো।
সেই বার্মিজ সরকারি প্রাইমারি স্কুল এখন জেলা শহরের একটি অন্যতম প্রাথমিক বিদ্যালয়। তবে স্কুলটিতে রাখাইন বা বার্মিজ ভাষা এখন আর শিখানো হয়না। অধ্যক্ষ ক্য থিন অং বলেন, তবে রাখাইন পল্লীর ঘরে ঘরে সম্প্রদায়ের সন্তানদের পারিবারিক পরিবেশে রাখাইন ভাষা শিখানো হয়।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer