ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০২/২০২৪ ১০:০৮ এএম

আন্তর্জাতিক সংস্থার ২৪ জন মিশনপ্রধানসহ ৩৪ জন কূটনীতিককে নিয়ে কক্সবাজার এসেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩ টায় বিশেষ ট্রেনযোগে কক্সবাজার আইকনিক স্টেশন পৌঁছেন তারা।

এ সময় জাতীয় সংসদের হুইপ কক্সবাজার-৩ সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল তাদের স্বাগত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর আউট রিচ প্রোগ্রামের অংশ হিসেবে কূটনীতিকদের এই সফরের আয়োজন করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসোভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা , ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিসর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন মিশনপ্রধানসহ ৩৪ জন কূটনীতিক এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।

প্রতিনিধিদলটি কক্সবাজার পৌঁছানোর পর তাদের সম্মানে রাখাইন নৃত্য পরিবেশন করা হয়। তা উপভোগ শেষে কূটনীতিকরা আইকনিক স্টেশনের ভেতরে ছবি তোলেন এবং স্টেশন ঘুরে দেখেন। এরপর পরই প্রতিনিধিদলকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইনানীতে রয়েল টিউলিপ হোটেলের উদ্দেশে রওনা হন।

সাইমুম সরওয়ার কমল বলেন, আন্তর্জাতিক সংস্থার মিশনপ্রধানসহ ৩৪ জন কূটনীতিক ভোরে ট্রেন যোগে চট্টগ্রাম পৌঁছান। সেখানে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, ফ্লাইওভার ও চট্টগ্রামের বর্ধিত অংশ পরিদর্শন করেন। এরপর কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন।

তিনি আরও জানান, বিকালে মেরিন ড্রাইভ ঘুরে সৌন্দর্য দেখা ও সমুদ্রে সূর্যাস্ত উপভোগ করবেন কূটনীতিকরা। তাদের জন্য সেখানে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়েছে। বুধবার সকাল থেকে হিমছড়ি, রামুর বৌদ্ধ বিহার, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তারা। এরপর ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

পাঠকের মতামত

বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ, আটক হয়নি কোনো চোরাকারবারিঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী সীমান্তের কাছাকাছি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ...

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...
Single Page Footer