প্রকাশিত: ২৬/১২/২০১৮ ৮:০১ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার সময় ১৯ জন রাখাইন নারী যুব মহিলা লীগে যোগদান করেন। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমলের পক্ষে উঠান বৈঠকে সাবেক সাংসদ অধ্যাপিকা এথিন রাখাইনের হাত ধরে এই যোগদানের ঘটনা ঘটে।

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে পুরোদমে চলছে নৌকার প্রচারণা। এরই ধারাবাহিকতায় রাখাইন সম্প্রদায়সহ সকলের কাছে নৌকার ভোট চেয়ে নিরলস কাজ করে যাচ্ছেন সাবেক সাংসদ অধ্যাপিকা এথিন রাখাইন।

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক সাংসদ অধ্যাপিকা এথিন রাখাইন প্রধান অতিথির বক্তব্যে রাখাইন সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়ে বলেন, শেখ হাসিনা’র সরকার ক্ষমতায় না আসলে এদেশের মানুষ নিরাপদে ঘুমাতে পারতনা। আওয়ামী লীগের কাছে রাখাইন সম্প্রদায় সব সময় নিরাপদে ছিল এবং থাকবে। মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে নৌকার প্রার্থী সাইমুম সরওয়ার কমলকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।

এই উঠোন বৈঠকে রাখাইন সম্প্রদায়সহ পুরো কক্সবাজার জেলাবাসিকে ৩০ তারিখ নৌকায় মার্কায় ভোট দেওয়ারও আহবান জানান তিনি।

রাখাইন ডেভলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এর পরিচালক কিউ চিং রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী আয়েশা সিরাজ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য তাহমিনা চৌধুরী লুনা, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার বাপ্পী, জেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হ্লাখিং রাখাইন প্রমুখ।

জেলা যুব মহিলালীগে যোগ দেওয়া ১৯ রাখাইন নারী হলেন, উক্যচিং, ওয়ানমে, পলমা, ছেনক্রো, উমেচিং, চেনদানু, মাহ্লায়াইন, মেক্রো, নেং নেং উ, উখিংছেন, আনু, শান্তি, মাখিংছেন, ইসাং, নিনি, উসাংমে, হ্লাখিংনু, মিসেফ্রু ও উম্লায়াইন।
তারা সকলেই আওয়ামী লীগকে জয়ী করতে অঙ্গিকারবদ্ধ।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...