প্রকাশিত: ১৯/০৩/২০২২ ২:০২ পিএম

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও::
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোঃ আবদুল মজিদ নামের (২২) এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনা আহত হয়েছে টমটম চালকসহ আরো এক যাত্রী। আহতের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ১৮ মার্চ রাত আনুমানিক ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে ইসলামপুর ইউনিয়নের ঝনঝনিয়া ব্রীজ নামক স্থানে। নিহত আবদুল মজিদ ইসলামপুর ইউনিয়নের কৈলাশের ঘোনা এলাকার আবু তাহেরের ছেলে এবং ঈদগাঁও কলেজের এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে। তাৎক্ষনিক আহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় অভিযান চালিয়ে ঘাতক বাসটি জব্দ ও চালককে আটক করেছে মালুমঘাট হাইওয় পুলিশ। প্রত্যক্ষর্শীরা জানান, ঘটনার সময় ঢাকা মূখী সেন্টমার্টিন দ্বীপ নামক একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে অভিমূখী একটি যাত্রীবাহী টমটম (ইজিবাইক) কে সজোরে ধাক্কা দেয়। এ সময় আবদুল মজিদ ঘটনাস্থলে প্রাণ হারায়। মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ সাফায়েত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। এবং মৃতদেহ তার পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। একইদিন রাতে অভিযান চালিয়ে ডুলহাজারা এলাকা থেকে ঘাতক বাসটি জব্দ এবং বাস চালককে আটক করেন। নিহত, আহতদের পরিবার অভিযোগ বা মামলা দায়ের করলে পরবর্তী প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইনচার্জ সাফায়েত। এদিকে আবদুল মজিদের অকাল মৃত্যুতে পরিবার, তার সহপাঠী, আত্মীয় স্বজন এলাকাবাসীদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...