প্রকাশিত: ০৯/০৩/২০২২ ২:০৪ পিএম

আজ (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। লৈঙ্গিক সমতার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করা হয়ে থাকে।

এ উপলক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে কক্সবাজারের একটি স্থানীয় মাদ্রাসার মেয়ে শিক্ষার্থীদের সাথে নিজের একটি ছবি শেয়ার করেছেন। মঙ্গলবার সকালে নিজের অফিসিয়াল টুইটার একাউন্টে ওই ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেনঃ

“বাংলাদেশে আসার পর থেকে আমার অন্যতম আকর্ষণের বিষয় ছিল এ সমস্ত শিক্ষার্থীদের সাথে দেখা করা। উদ্দীপনা, পরিকল্পনা এবং ভবিষ্যতের আশায় ভরপুর। সবচেয়ে বড় বাধা এবং পক্ষপাতমূলক বিষয়গুলো রয়েছে আমাদের মাথার ভেতর। মনের দরজা খুলুন, পৃথিবীটা বদলে দিন।”

উল্লেখ্য, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের প্রায় এক-চতুর্থাংশই মেয়ে৷ কওমি মাদ্রাসাগুলোতে সহ-শিক্ষার ব্যবস্থা না থাকলেও আলিয়া ধারার কোনো কোনো মাদ্রাসায় সহ-শিক্ষার ব্যবস্থা আছে৷

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...