প্রকাশিত: ১৭/০৪/২০২২ ১১:২০ পিএম

শাহেদ মিজান::
কক্সবাজার সরকারি কলেজের সামনে একটি স্থান থেকে আগুন উদগীরণ হয়েছে।
আজ (১৭এপ্রিল) ইফতারের আগ থেকে প্রায় দুই ঘন্টা আগুন উদগীরণের পর ফায়ার সার্ভিস দল আগুন নিভিয়ে দিয়েছে। তবে আগুন নিভলেও ধোঁয়া বের হচ্ছে।
হঠাৎ আগুন উদগীরণ নিয়ে লোকজন কৌতুহলী হয়ে পড়ে। আগুন দেখতে বিপুল উৎসুক লোকজন সেখানে ভিড় করে।

স্থানীয়ররা জানান, বিকেলে একটি গর্ত থেকে ধোঁয়া বের হয়। এটি আস্তে আস্তে বড় আকারে পরিণত হয়। পরে ফায়ার সার্ভিস এসে অনেক চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার কক্সবাজার স্টেশনের সহকারী পরিচালক শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টা ধরে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেয়।

মাটির ভেতরে চাপা গাছ থেকে আগুনের উদগীরণ হচ্ছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

স্থানীয় জামাল উদ্দীন বলেন, ওই স্থানে বেশ কিছু বৈদ্যুতিক খুঁটি পুতে রেখে ভরাট করে সড়কের মেরামত করা হয়েছে। এ কারণে আগুন উদগীরণ হচ্ছে বলে মনে হচ্ছে।

হঠাৎ এভাবে আগুন উদগীরণ নিয়ে তোলপাড় চলছে। অনেকেই মন্তব্য করছেন এটি হয়তো আগ্নেয়গিরির লাভা হতে পারে। আবার অনেক গ্যাস থেকে আগুন উদগীরণ হতে পারে।

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer