উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/১২/২০২৩ ৯:৪২ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চার সংসদীয় আসনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ রোববার তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তিনজন প্রার্থী প্রত্যাহারের পর জেলার চারটি আসনে মোট ২২ জন বৈধ প্রার্থী রয়েছেন।’

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এএইচ সালাহউদ্দিন মাহমুদ ও বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আওয়াল মামুন প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে এই আসনে ঋণখেলাপির দায়ে একজনের মনোনয়নপত্র বাতিল হয়।

ফলে আসনটিতে ভোটের লড়াইয়ে আছেন বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বর্তমান সংসদ সদস্য জাফর আলমসহ ছয়জন। এ ছাড়া কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জাকের পার্টির মোহাম্মদ ইলিয়াস তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer