প্রকাশিত: ২০/০১/২০২০ ৯:৫৬ পিএম

কক্সবাজারের মহেশখালীতে এরশাদ (৩০) নামের এক ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ্র ধর। তিনি জানান, রোববার রাতে পানিরছড়া বাজারের একটি কম্পিউটার দোকানে আইডি কার্ড বানাতে যান এরশাদ। এ সময় অসামাঞ্জস্যপূর্ণ কথা বলতে থাকলে উপস্থিত মানুষ তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি জানান, পরবর্তীতে তার বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। আসামি বড় মহেশখালী ইউনিয়নের বড়ডেইল গ্রামের বাসিন্দা।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer